০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

  • Update Time : ০১:৫৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। জানাগেছে, উপজেলায় ফুপুর কাছে দর্জির (সেলাই) কাজ শিখতে গিয়ে ফুপার যৌন লালসার শিকার হন তরুণী (১৬)। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর তরুণীর ফুপা আজির উদ্দিন ও তার স্ত্রী নাজমা বেগমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে শনিবার (১৭ অক্টোবর) তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানাগেছে, ওই তরুণীর ফুপু নাজমা বেগমের ঘরে দর্জির কাজ শিখতে যায়। গত বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নাজমার স্বামী আজির উদ্দিন ওই তরুণীকে অন্য একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এতে সহযোগিতা করেন তার স্ত্রী নাজমা। মেয়েকে বাড়িতে আনতে নাজমার বাড়িতে যান তরুণীর মা। তখন তারা তাকে ঘরে প্রবেশ করতে বাধা দেন এবং তরুণীকে আটকে রাখেন। একপর্যায়ে গ্রামের লোকজন নিয়ে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি। এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ভিকটিমের মা বাদী হয়ে নাজমা ও তার স্বামী আজিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানের নির্দেশে থানার এসআই কামাল আহমদের নেতৃত্বে একদল পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

Update Time : ০১:৫৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০