১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির দ্বায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হাই আল হাদী
- Update Time : ০১:১৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে গাছের চারা রোপন ও বাবার কবর জিয়ারতের মাধ্যমে নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল হাই আল হাদী। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে বিদ্যালয়ে গাছের চারা রোপন করেন, পরে তার পিতার কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল আজিজ, এডহক কমিটির সদস্য সচিব স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম, এডহক কমিটির সদস্য শিক্ষক ভানুরাম বিশ্বাস, আব্দুল ওয়াদুদ, সাবেক অভিভাবক সদস্য শফিকুর রহমান শফিক, নজব আলী, মো. চিনু মিয়া, স্কুল শিক্ষিকা নাজমা চৌধুরী, আব্দুল মজিদ ও স্কুলের প্রাক্তন ছাত্র শেখ শাকিল আহমদ।





























