নবীগঞ্জে হত্যা মামলার ৭৭ আসামির আগাম জামিন হাইকোর্ট থেকে
- Update Time : ০৪:১৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: টেটা যুদ্ধে নিহত হয়েছিলেন এক জন। এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামি ৭৭জন। গতকাল মঙ্গলবার প্রত্যেকের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ মো.জাকির হোসেন এবং বিচারপতি জাহিদ সরওয়ার কাজলের ডিভিশন বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ এবং আব্দুস সাত্তার পালোয়ান। এ বিষয়ে আব্দুস সাত্তার পালোয়ান বলেন, হবিগঞ্জের নবীগঞ্জের সরকারি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের টেঁটা যুদ্ধ হয়। ওই যুদ্ধে নিহত হন জহির আলী (৯৫) । আহত হন অর্ধশত। নামের এক ব্যক্তি সংঘর্ষের পর পুলিশের অভিযানে পুরুষ শূন্য হয়ে পড়ে দুই গ্রাম। এ ঘটনায় গত ১৭ জুলাই নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন নিহত জহির আলীর ছেলে আরছ আলী। মামলায় আব্দুল হাদী ও কাওসারসহ ৯২ জনকে আসামি করা হয়। তার মধ্যে গত ১৭ আগস্ট আগাম জামিন প্রার্থনা করেন ৮৮ আসামি। তবে হত্যার সাথে সরাসরি জড়িত থাকায় ৫ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। বাকি ৭৭ জনের আগাম জামিন মঞ্জুর করা হয়। সুত্র: দৈনিক ইনকিলাব





























