১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে নতুন জামাকাপড় বিতরণ
- Update Time : ০৫:২৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন জামা কাপড় বিতরণ করা হয়েছে। উপজেলার ইনাতগঞ্জে আব্দুল মজিদ ওয়েল ফেয়ার ট্রাস্ট এর পক্ষ থেকে মোস্তফাপুর আলিম মাদ্রাসায় শনিবার (৮ মে) দুপুরে মাদ্রাসার হল রুমে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদের জামা কাপড় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মোস্তফাপুর আলিম মাদ্রাসার সুপার আব্দুর নুর, শিক্ষক আব্দুল হালিম, হাফিজুর রহমান প্রমুখ।




























