০১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • Update Time : ১১:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নূরুজ্জামান ফারুকী :: হবিগঞ্জের নবীগঞ্জে জাম গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছোটন মিয়া (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা( জামারগাঁও) গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র।নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার সময় ছোটন মিয়া বাড়ি থেকে বের হয়। রাতে আর বাড়ি ফিরেনি সে। বৃহস্পতিবার (৭এপ্রিল) সকালে একই ইউনিয়নের রাধাপুর গ্রামের তার বসত বাড়ীর উত্তর পাশে দবির মিয়ার পুকুর পাড়ে জাম গাছের ডালের সাথে মাছ ধরার জালের অংশ বিশেষ দিয়া গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের মধ্যে লোকজন দেখতে পায়।খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই আবুবকর খাঁন ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Update Time : ১১:৩৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২