০৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
- Update Time : ১২:৪৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর শহরের ওসমানী রোডস্থ মদিনা রড সিমেন্টের দোকানের সামনে দাড়ানো অবস্থায় দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কায় প্রাণ হারিয়েছেন মদিনা রড সিমেন্ট দোকানের কর্মচারী। তার নাম মো. আমির উদ্দিন (৫৫)।তিনি স্থানীয় করগাঁও গ্রামের মৃত হানিফ উল্লাহ’র ছেলে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে পিছনের দিকে এসে মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর স্থানীয়রা এসে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





























