০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা

  • Update Time : ০৩:২৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ নিশ্চিত করতে মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৪টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। জানা যায়, মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে দিনব্যাপী কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও একদল সেনাসদস্যের সহযোগিতায় নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজার এবং উপজেলার আউশকান্দি বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট আইনে ৩৪টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা

Update Time : ০৩:২৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১