১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে ব্রিজে গর্ত, সংস্কার চান এলাকাবাসী
- Update Time : ০৫:২৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে নবীগঞ্জে একটি ব্রিজের মধ্যেখানে গর্ত হয়েছে। ব্রিজটি দ্রুত সংস্কার চান এলাকাবাসী। উপজেলার কাজিগঞ্জ বাজার থেকে ইনাতগঞ্জ সড়কের দশনম্বর গ্রামের মেয়াদোত্তীর্ণ হওয়া সেতুটির মধ্যস্থানে বিশাল গর্ত। যার উপর দিয়ে বড় ধরণের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
ব্রিজটি ছোট হলেও এর উপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ আর শত শত যানববাহন চলাচল করছে। তবে গুরুত্বপূর্ণ সড়কের এই ব্রিজটিতে গর্ত থাকায় দুটি রিকশা পর্যন্ত এক সঙ্গে চলাচল করতে পারে না। সেই সাথে বিভিন্ন সময় ঘটছে দুর্ঘটনাও। আর এ অবস্থা চলছে দীর্ঘদিন ধরে। তাছাড়া রাতে ব্রিজটি পার হতে আলাদাভাবে সতর্ক থাকতে হয়। সচেতন এলাকাবসী ব্রিজটির দ্রুত সংস্কার চান।




























