নবীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প
- Update Time : ০২:৪০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজে বরেণ্য চিকিৎসকদের নিয়ে ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। শুক্রবার (২৭ জুন) দিনব্যাপী দিনারপুর কলেজে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং এরোস্টোফার্মা লিমিটেডের সহযোগিতায় বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত স্থানীয়ভাবে এ ক্যাম্পটি পরিচালনা করে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন- সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মো. খালেদ মোহসীন, সিলেট এমএজি ওসমানী মেডিকেলের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এসএম হাবিবউল্লাহ সেলিম, নাক-কান গলা রোগ বিশেষঞ্জ ডা. জাকির হোসেন চৌধুরী, ডা. চৌধুরী ফয়জুর রব জুবায়ের, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. সৈয়দ জাফরুল হোসেন, ডা. শ্রাবন্তী দাশ। এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সহ-সভাপতি সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, সিলেট জজ কোর্টের অ্যাডিশনাল জিপি অ্যাডভোকেট আবুল ফজলের পরিচালনায় বক্তব্য রাখেন- মুজিবুর রহমান শেপু, আবদুল করিমদলা মিয়া, শফিউল আলমসহ আরও অনেকেই। অতিথির বক্তব্যে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মো. খালেদ মোহসীন বলেন, ‘চিকিৎসকদের সেবার ব্রত নিয়ে সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের উপস্থিতি দেখে ভালো লাগছে।’ আগামীতেও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্পে প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা, পরামর্শ ও ঔষধ প্রদান করা হয়। বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা-পরামর্শ ও ঔষধ পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগী রোগীরা।




























