নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত-২, গুরুতর আহত একজনকে ওসমানী হাসপাতালে ভর্তি
- Update Time : ১২:১৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে জমির পাকা ধান নিয়ে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস. আই. অমিতাভ দাশের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া গেছে।
উপজেলার বাউসা ইউনিয়নের বাশঁডর (দেবপাড়া) গ্রামে বুধবার (২৮ এপ্রিল) দুপুরে গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হিফজুর মিয়ার প্রায় ১০/১২ কেদার জমির পাকা ধান লোকজন দিয়ে কাঠান তার চাচাতো ভাই আব্দুল মন্নাফ ও শিকদার আলী। ধান কাঠা শেষ হবার সাথে সাথে একই গ্রামের আদম আলীর পুত্র আপ্তর মিয়া ও হোসেন মিয়া এবং সিরাজুল ইসলামের পুত্র আক্কাস মিয়াসহ একদল দুর্বৃত্ত আব্দুল মন্নাফ ও শিকদার আলীর উপর হামলা চালায়। পরে দুর্বৃত্তরা ধান নিয়ে পালিয়ে যায়। হামলায় আব্দুল মন্নাফ(৫৪) গুরুতর আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে দুর্বৃত্তরা ধান নিয়ে পালিয়ে যায়।




























