০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত-৫

  • Update Time : ০৫:১৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে, উপজেলার বাউসা ইউনিয়নের বিজনা নদীর জলমহল লিজকে কেন্দ্র বাঁশডর দেবপাড়া গ্রামের দুপক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে ওই গ্রামে হামলা পাল্টা-হামলা লুটপাট ও ভাংচুরসহ একাধিক মামলা চলমান রয়েছে। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় মালিক মিয়া এবং সালাম মিয়ার মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সালাম মিয়ার লোকজন মালিক মিয়ার উপর হামলা চালায়। এতে গুরুতর আহত রফি মিয়াকে (২৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত জুনাব আলী (৩৫), মালিক মিয়া (৪০), আব্দুস সালাম (৩৫), আল আমিনকে (১৮) নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তিসহ চিকিৎসা দেওয়া হয়। হামলার ঘটনায় খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই সম্রাট আহমেদ হাসপাতলে গিয়ে আহতের খোঁজ খবর নেন। এ ঘটনায় উভয় পক্ষে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানাগেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত-৫

Update Time : ০৫:১৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১