নবীগঞ্জে নবজাগরণ ছাত্র ও সমাজ কল্যাণ সংঘের কাউন্সিল সম্পন্ন : সভাপতি দিলোয়ার, সেক্রেটারি জাহিদ
- Update Time : ০৪:১৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে আর্ত মানবতার কল্যাণে জনপ্রিয় সামাজিক সংগঠন নবজাগরণ ছাত্র ও সমাজ কল্যাণ সংঘের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের ছাত্রকল্যাণ ও সমাজ সেবামূলক সংগঠন নবজাগর’র কাউন্সিল মঙ্গলবার (১ জুন) সম্পন্ন হয়। সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হন দিলোয়ার হোসেন এবং সেক্রেটারি মনোনীত হন জাহিদ হাসান। উক্ত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম কোচিং একাডেমির পরিচালক মাহবুব আবেদীন মোহন।
কাউন্সিলে অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি মন্ত সুত্রধর, তৌকির আহমদ স্বপন, সহ-সাধারণ সম্পাদক মৌলুদ হোসেন, আবু হাসনাত সানি, সাংগঠনিক সম্পাদক সানি আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমদ, বর্ষন সুত্রধর, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-অর্থ সম্পাদক আফজল হোসেন, নাকিব আহমদ, প্রচার সম্পাদক রায়হান আহমদ, সহ-প্রচার সম্পাদক রাসেল আহমদ, রনি আহমদ, ছাত্রকল্যাণ সম্পাদক নাইম আহমদ, শাহেল আহমদ, অর্পন দেব, ক্রীড়া সম্পাদক রাসেল আহমদ, তানভীর আহমদ, জুনাইদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক নাইম আহমদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক শিপন সুত্রধর, তামজিদ হোসেন। সদস্য মাছুম আহমদ, জামেল আহমদ, মাহিন আহমদ, রাজু আহমদ, সুয়েব আহমদ, অপু আহমদ।




























