০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে নবজাগরণ ছাত্র ও সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:২৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে আর্ত-মানবতা ও ছাত্র কল্যাণমূলক সেবায় নিয়োজিত নবজাগরণের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান খলিল। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক সানি আহমেদ, প্রচার সম্পাদক আবু-হাসনাত সানি, ছাত্রকল্যাণ সম্পাদক অপু দেব, সমাজকল্যাণ সম্পাদক জুবেল মিয়া, তথ্য সম্পাদক তপু মিয়া প্রমূখ।





























