০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক অাহত

  • Update Time : ০৫:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

জানা যায়, সৈয়দপুর বাজারের সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে গত কয়েক দিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার বিকেলে সিএনজি স্ট্যান্ডের ম্যনাজার চৈতন্যপুর গ্রামের রব্বান মিয়া ম্যানাজারের টাকা চান একই ইউনিয়নের উমরপুর গ্রামের জনৈক সিএনজি ড্রাইভার কাছে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয় এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষের আত্মীয় স্বজন এসে সংঘর্ষে লিপ্ত হন। এই সংঘর্ষে উভয় পক্ষের অনন্ত অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষে সৈয়দপুর বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

হামলার ঘটনা থেকে রক্ষা পেতে এসময় পথচারী ও বাজারের লোকজন দিকবিদিক ছুটাছুটি করেন। আহতরা হলেন মুহিবুর রহমান(৩২),সাইফুর রহমান(৫৫),বদরুল(১৭),আতিকুর রহমান(১৯),তামিম (১৯),আব্দুল আহাদ (৪৫), খালিক মিয়া(৩১), রাজা মিয়া (২২), খালেদ মিয়া(৩০), মুরশেদ মিয়া(২৫), সানি (১৫), বাবুল রহমান(২৪),জুনেদ আলী(৪০),জাহিদুল ইসলাম (২৫),সিরাজুল ইসলাম(২৮),নজমুল ইসলাম (২১),জিবলু মিয়া(৩৮), নুরুজ্জামান (২৫),আজাদ আলী (৫০) ও ফারুক মিয়া (২০) কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। অন্যান্য আহতদের আউশকান্দি অরবিট হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি অপারেশন আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক অাহত

Update Time : ০৫:৩৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯