০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে দিনব্যাপি হৃদরোগ চিকিৎসাসহ ৪ শতাধিক রোগীদের মধ্যে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : ০৩:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মুতি স্বাস্থ্যকেন্দ্র আয়োজিত নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের  উদ্যোগে ইউনিমেড ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সহযোগিতায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজারস্থ ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ দিনব্যাপি হৃদরোগ চিকিৎসাসহ এক ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

নবীগঞ্জ উপজেলায় বৃহৎ পরিসরে অনুষ্ঠিত এ ফ্রি-মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপি সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ৪শ’ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ¦বর্তী  বানিয়াচং ও বাহুবল উপজেলা থেকেও দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা লাভ করেন।

এ উপলক্ষে ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ এর সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা.খালেদ মোহসিন-এর সভাপতিত্বে  আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক ও সিলেট কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল। এস আর চৌধুরী সেলিম এর পরিচালনায় আলোচনা  সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চক্ষু বিশেষজ্ঞ ডা. এস জাফরুল হোসাইন, গাইনী বিশেষজ্ঞ ডা.শাহনাজ রহমত, ডা, জাকির হোসেন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী শালিস ব্যক্তিত্ব বয়েত উল্লাহ, হাফিজ মৌলানা শফিউল আলম চৌধুরী,  ইউনিমেড ফার্মার রিজিওনেল সেলস ম্যানেজার  মো.আবু ফাফর মাসুদ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।
সভায় বক্তারা সমাজে পিছিয়ে পড়া মানুষের আর্তসামাজিক উন্নয়নে নবীগঞ্জ কল্যাণ সমিতির কাজের ভুয়সী প্রশংসা করেন। চিকিৎসা, শিক্ষা,স্বাস্থ্যসহ অবহেলিত,সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সিলেটস্থ নবীগঞ্জ কল্যাণ সমিতি সামাজিক সংগঠন। সুবিধাবঞ্চিত মানুষদের বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় এতে দেশ ও মানুষের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে দিনব্যাপি হৃদরোগ চিকিৎসাসহ ৪ শতাধিক রোগীদের মধ্যে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Update Time : ০৩:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯