০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে চলন্ত বাসে যৌন হয়রানীর শিকার কলেজছাত্রী, হেলপার আটক
- Update Time : ০২:৫৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকায় চলন্তবাসে এক কলেজছাত্রীকে যৌন হয়রানি করেছেন গাড়ির হেলপার। এ ঘটনায় ওই হেলপারকে আটক করে থানায় দিয়েছেন যাত্রীরা। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম ইব্রাহিম খলিল (৩৫)। তার বাড়ি নরসিংদী জেলায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার লাকি পরিবহনের একটি বাস আজমিরীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসটি হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ি এলাকায় পৌঁছালে বাসের হেলপার ইব্রাহিম খলিল বৃন্দাবন সরকারি কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানি করেন। তাৎক্ষণিক গাড়িটির যাত্রীরা তাকে আটক করে নবীগঞ্জ থানায় সোপর্দ করে।





























