নবীগঞ্জে গরু-ছাগল চুরির হিড়িক
- Update Time : ০২:২৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে ৪টি গরুসহ দুই চোর আটক করা হয়েছে। প্রকৃত চোর বা তার সাথে স্থানীয় এলাকার সংশ্লিষ্ট চোরদের নাম ও পরিচয় উদঘাটন হয়নি। থানা পুলিশ মামলার স্বার্থে আটককৃত দুই চোরকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন বালে থানা পুলিশ নিশ্চিত করেছেন। মামলার সুত্রে ও স্থানীয়রা জানান, গত ৫ ফেব্রুয়ারি রাতে নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের রঘু দাউদপুর গ্রামের মৃত মছিদ উল্লার পুত্র মহব্বত মিয়ার ৪টি গরু চুরি হয়। পরদিন চুরি হওয়া ৪টি গরু উদ্ধার ও ২চোরকে মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশ আটক করে। খবর পেয়ে মালিক মহব্বত মিয়া নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রাজনগর থানা পুলিশের কাছ থেকে চুরি হওয়া ৪ টি গরু ও আটককৃত ২চোরকে নবীগঞ্জ থানা পুলিশের জিম্মায় আনেন। পরে গরুর মালিক সংশ্লিষ্ট আইনে আটককৃত ২চোর মৌলভীবাজার জেলার সদর থানার খলিলপুর ইউনিয়নের আলামপুর গ্রামের মৃত মখলিছুর রহমানের পুত্র আবু আহমদ (৪৫) ও একই জেলার রাজনগর থানার মনসুরনগর ইউনিয়নের মালিকোনা গ্রামের আব্দুল করিমের পুত্র মুজিব হাসান (৩২) কে আসামী করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত রেখে নবীগঞ্জ থানায় গত ৭ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন, মামলা নং-৫। নবীগঞ্জ থানা পুলিশ আটককৃত ২চোরকে হবিগঞ্জ বিজ্ঞ বিচারকের কাছে সোপর্দ করে। বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াদুদ বলেন, চুরির সাথে স্থানীয় লোকদের সম্পৃক্ত ও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ওই এলাকায় গিয়ে আরও জানা গেছে-বিগত কয়েক মাস পূর্বে রঘু দাউদপুর গ্রামের মৃত কাপ্তান মিয়ার পুত্র মোঃ টিপু মিয়া, মৃত তাজু মিয়ার পুত্র তাহিদ মিয়ার গরু চুরি হয় ও তালেব মিয়া একটি গাভী চোরেরা ছুরিকাঘাত করে নাড়িভুরি বের করে ফেলে যায়।





























