০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে কঠোর লকডাউনে ১৫টি মামলা ও ১১হাজার টাকা জরিমানা

  • Update Time : ০৫:৩৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫টি মামলায় ১১হাজার ৮’শ টাকা অর্থদণ্ড করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও সেনাবাহিনীর একদল সদস্যের সহযোগিতায় নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজার ও উপজেলার আউশকান্দি বাজার, বাংলাবাজার, সৈয়দপুর বাজার ও বান্দের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন অনুয়ায়ী ১৫টি মামলায় ও ১১হাজার ৮’শ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে কঠোর লকডাউনে ১৫টি মামলা ও ১১হাজার টাকা জরিমানা

Update Time : ০৫:৩৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১