০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীগঞ্জে এসিল্যান্ডের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ
- Update Time : ০৩:০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়ের বিয়ে বন্ধ করেছে প্রশাসন। বুধবার নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের দুর্গাপুর গ্রামে অপ্রাপ্ত বয়স্ক এক মেয়ের বিয়ে হচ্ছে খবর পেয়ে বিকেল ৪টায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রবিন দাশের অপ্রাপ্ত বয়স্ক মেয়ের (নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী) বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। মোবাইলের কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেন না মর্মে মেয়ের পিতা মুচলেকা প্রদান করেন। এসময় এস আই লতিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।


























