নবীগঞ্জে ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে অপপ্রচারে এলাকাবাসির নিন্দা ও প্রতিবাদ
- Update Time : ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রনোদিত মানহানীকর অপ-প্রচারে এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
জানাগেছে, উপজেলার গজনাইপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে কতিপয় ব্যাক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে (ফেসবুকে) মিথ্যা ও মানহানীকর অপ-প্রচার করছেন।
গজনাইপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল এ বিষয়ে বলেন, প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে ঝামেলা হচ্ছে জানতে পেরে আমি ঘটনাস্থলে উপস্থিত হই, চাল বিতরণের ধারাবাহিকতা অনুযায়ী ডিলার একজনের নাম আহবান করার পর কার্ড হাতে নিয়ে দেখি কার্ডের সাথে মানুষের মিল নাই। আমি মিল না হওয়ার কারন জানতে চাইলে মহিলা বলেন কার্ডটি তাঁর স্বামীর, স্বামী না আসার কারন জানতে চাইলে তিনি কখনও বলেন তার স্বামী অসুস্থ, আবার বলেন স্বামী কাজে, এতে আমার সন্দেহ হয়। কথা বলার একসময় মহিলা আমার হাতে থাকা কার্ডটি ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে টান দেন, তাতে কার্ডটি ছিড়ে যায়। আমি জনপ্রতিনিধি হিসেবে কে কার চাল নিয়ে যাচ্ছে তা দেখার ক্ষমতা নিশ্চিয় জনগন আমাকে দিয়েছে। তুচ্ছ একটি ঘটনাকে এতো বড় করার কোন কারন আমি দেখছি না। নিশ্চয় এটি আমাকে ও সরকারের এ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার জন্য করা হচ্ছে।
তিনি আরও বলেন উদ্দেশ্যে প্রনোদিতভাবে আমাকে জড়িয়ে মিথ্যা ও মানহানীকর অপ-প্রচারে অামি নিন্দা ও প্রতিবাদ জানাই। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এতে আমার ও অামার রাজনৈতিক মানসম্মান ক্ষুন্ন হয়েছে। আমি এ ধরনের মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এব্যাপারে গ্রামের তরুন এক সমাজসেবক জানান, গজনাইপুর ইউপির সফল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল তিনি একজন সম্মানিত ব্যাক্তি, সাথেকরে তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। যারা উপজেলার স্বনামধন্য ব্যক্তি ইমদাদুর রহমান মুকুলের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার করেছে অামি এ অপ-প্রচারের নিন্দা জানাই। এছাড়াও এলাকার অনেকের সাথে অালাপকালে জানান, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি শ্রেণীর লোক সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অপ-প্রচারে লিপ্ত, কতিপয় অপপ্রচারকারী সমাজের উন্নয়নে বাঁধা হয়ে দাড়িয়েছে। অামরা এ অপ-প্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এলাকার সচেতন মহল অপ-প্রচারকারিদের উদ্দেশ্য করে বলেন, শান্তিপ্রিয় এলাকার সম্মানীত ব্যাক্তির বিরুদ্ধে অপ-প্রচার বন্ধ করে সমাজের উন্নয়নে সহযোগীতায় তাদেরকে এগিয়ে অাসার অাহবান জানাই।





























