নবীগঞ্জে আদর্শ সমাজকল্যাণ সংস্থার কর্মী শাখা গঠন
- Update Time : ০২:৫৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া (দক্ষিণ পাড়া) সমাজ সেবামূলক সংগঠন আদর্শ সমাজকল্যাণ সংস্থার কর্মী শাখা গঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সহ-সেক্রেটারি তোফাজ্জল হোসেনের পরিচালনায় (৫ জনু) কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম কোচিং একাডেমির পরিচালক মাহবুব আবেদীন মোহন। সভায় সকলের মতামতের ভিত্তিতে ইকবাল হোসেন কে সভাপতি ও মামুন মিয়াকে সেক্রেটারি এবং আনোয়ার কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এছাড়া অন্যান্য দায়িত্বশীলরা হলে সহ-সভাপতি এমরান হোসেন, সহ-সেক্রেটারি তপু আহমেদ, অর্থ সম্পাদক কপিল আহমদ, ছাত্রকল্যাণ সম্পাদক সালমান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক লোকমান আহমদ, কমিটির সদস্য নাহিদ, নবীর হোসেন, মিজান, সুয়েব, সবুজ, জাহান, ইমন, বাবুল প্রমূখ।




























