০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে আওয়ামীলীগ নেতার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, গ্রেফতার ১

  • Update Time : ০৪:৩৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তথ্য প্রযুক্তি আইনে মামলায় আব্দুল আলীম (৩৭) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। রোববার (৪ জুলাই) বিকেলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক নতুন বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল আলীম উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক শেখেরগাঁও গ্রামের ইমান উল্ল্যাহর ছেলে। জানা যায়, ২০২০ সালে ফেসবুকে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম সেলিমের ছবি বিকৃত করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার করেন শতক গ্রামের আব্দুল আলীম। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম সেলিম বাদী হয়ে আব্দুল আলীমকে আসামী করে তথ্য প্রযুক্তি আইনে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এ ঘটনায় ওয়ারেন্ট জারী হয়। নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমেদের নির্দেশে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এএসআই রুবেল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক নতুন বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে আওয়ামীলীগ নেতার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, গ্রেফতার ১

Update Time : ০৪:৩৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১