০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নবীগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

  • Update Time : ০২:৫৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাষ্ট্র প্রবাসী ইমাম হুসেন মোহন এর অর্থায়নে ইমাম মাহদি ফাউন্ডেশনের উদ্যোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে হত দরিদ্র ও অসহায় বিধবাদের মধ্যে নগদ অর্থ ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কাকুড়া, সাদতপুর, করিমপুর, চানপুরসহ আশপাশের গ্রামের শতাধিক দরিদ্র ও অসহায় বিধবা মহিলাদের মাঝে ১ হাজার টাকা করে নগদ অর্থ ও মাস্ক বিতরণ করা। উক্ত অনুষ্ঠানে হাজী কুতুব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও আমিনুর রহমান আমিনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুর রহমান স্বপন, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সৈয়দ সালেহ আহমদ ফয়ছল। উপস্থিত ছিলেন, ইলাছ উদ্দিন, জাকারিয়া আহমেদ, জসিম উদ্দিন চৌধুরী, পারভেজ আহমেদ, ফারুল মিয়া, শেখ ইউসুফ মিয়া, আসকর মিয়া, নজমুল মিয়া প্রমুখ। আর্থিক সহায়তা পেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী ইমাম হুসেন মোহনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অসহায় দরিদ্র মহিলারা। যুক্তরাষ্ট্র প্রবাসী ইমাম হুসেন মোহন দীর্ঘদিন ধরে এলাকার উয়ন্নয়নে মাদ্রাসা-মসজিদসহ বিভিন প্রতিষ্ঠানে সহযোগীতা করে আসছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবীগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

Update Time : ০২:৫৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১