নবীগঞ্জের ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
- Update Time : ০৭:১৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামে অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা সহ মোঃ ফারছু মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। আটককৃত আসামি রাজাবাদ গ্রামের সাফি মিয়ার ছেলে ফারছু মিয়া। মঙ্গলবার (২৩ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামের সামাদুল হক ইমন (২২) এর বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। জানা যায়- মঙ্গলবার নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামে আব্দুল কাইয়ুমের পুত্র সামাদুল হক ইমন (২২) এর বসতবাড়িতে কয়েকজন মাদক কারবারী অবৈধভাবে (মাদকদ্রব্য) ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার জন্য অবস্থান করছিল।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ফারছু মিয়ার অপর সহযোগী সামাদুল হক ইমন পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে ফারছু মিয়া জানায়- সামাদুল হক ইমন ইয়াবা ট্যাবলেট বিভিন্ন জায়গা হইতে সংগ্রহ করে তাকে দিলে সে নবীগঞ্জ থানা এলাকার বিভিন্ন জায়গায় তা বিক্রয় করতো। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাবাদ গ্রাম থেকে অভিযান চালিয়ে ৩৯ পিস ইয়াবা সহ ফারছু মিয়াকে গ্রেফতার করা হয়েছে অপর জন পালিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসা বাদের পর নিয়মিত মাদক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



























