১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নবজাতককে উদ্ধার করেছে পুলিশ

  • Update Time : ১১:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: হিলালপুর এলাকায় একটি বাড়ির সীমানা প্রাচীরের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ওই সদ্য নবজাতক ছেলে শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা গেছে, মৌলভীবাজারের সদর উপজেলার হিলালপুর গ্রামের খালিক মিয়া নামে এক ব্যক্তির ‘ফাজিলপুর ভিলা’র ভেতরে সকালে একজন ঘাস কাটতে যায়। সেসময় বাড়ির সীমানা প্রাচীরের পাশে ওই নবজাতককে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নবজাতককে উদ্ধার করে।

মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো.অলিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় ইউপি সদস্য ও এলাকার লোকজনের উপস্থিতিতে নবজাতককে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি হাসপাতালে সুস্থ রয়েছে। তিনি আরও বলেন, সদ্য নবজাতক শিশুটির দায়িত্ব নিতে চেয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহাম্মদ। এ বিষয়ে ওসি সোহেল আহাম্মদ বলেন, যদি শিশুটির বাবা মা’র সন্ধান পাওয়া যায় তাহলে তাদের হাতে তুলে দিবো। আর বাবা মা শিশুটিকে নিতে না আসলে তাকে সন্তানের মতো লালন-পালন করবো।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নবজাতককে উদ্ধার করেছে পুলিশ

Update Time : ১১:০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭