০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক ২১ জানুয়ারি

  • Update Time : ০২:৩৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক আগামী ২১ জানুয়ারি (সোমবার)। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. রেজাউল আহসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে কিছু জানা না গেলেও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ই হবে প্রথম বৈঠকের মূল বিষয়। এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের আগামীর পথচলার দিকনির্দেশনা দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ৭ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠন করা হয়। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক ২১ জানুয়ারি

Update Time : ০২:৩৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯