০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন গান প্রাণের ভিতর বাঁশির সুরে বাজে

  • Update Time : ০৪:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
মনজুর আজাদ পাভেল :
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে ২২৬, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর, বুধবার থেকে নির্বাচন পর্যন্ত জনসংযোগ ও নির্বাচনী প্রচার শুরু করবেন ঐতিহ্যের উত্তরাধিকার, জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা, তারুন্যের অহংকার, ক্লিন পলিটিক্যাল আইকন, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী, প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের সুযোগ্য পুত্র, মেরিন ইঞ্জিনিয়ার জননেতা আজিজুস সামাদ আজাদ ডন। তৃণমূল আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটা পাওয়ার পর থেকে সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। হতাশায় দুমড়ে মুচড়ে পড়া, নব্য সিন্ডিকেট এর দ্বারা ক্রমাগত আঘাত সহ্য করে যাওয়া আওয়ামী লীগ নেতা-কর্মিদের মাঝে নতুনের আগমনী বার্তা শুনার সাথে সাথে আগমনী নতুন গান প্রাণের ভিতর বাঁশির সুরের মতো বাজতে শুরু করেছে। এ সুর আনন্দের সুর, এ সুর প্রাণের ভিতরের, পরাণের গহীন ভিতর থেকে বেজে যাওয়া সুর। যে সুর নতুনের কথা বলে, যে গান শান্তির পরশ বুলায়। নৌকা ফিরছে নৌকার ঘরে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে!
আজিজুস সামাদ আজাদ ডন দীর্ঘ একযুগেরও বেশী সময় থেকে সুনামগঞ্জ ৩ আসনের জনগণের সাথে সু-সম্পর্ক বজায় রেখে চলেছেন, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না উনার মাঝে কোন ধরনের অহংকার বা অহমিকা কাজ করে। সবাই কে তিনি আপন করে নেন অতি অল্প সময়েই। উনি বিশ্বাস করেন উনার বাবার রেখে যাওয়া নেতা-কর্মি, ভক্তবৃন্দ উনার বাবাকে যে রকম সম্মান করেছেন উনাকেও করেন, মুরুব্বিরা মায়া মমতা দিয়ে ভালোবাসায় বুকে জড়িয়ে নেন। নতুন প্রজন্মের আওয়ামী লীগার কে উনি বলেন উনার পথ চলার শক্তি। সবাই কে তিনি নিজের পরিবার মনে করেন। আওয়ামী লীগের টানে, নৌকার মায়ায় যখনই ডাক এসেছে উনি ছুটে গেছেন। ঘুরে বেড়িয়েছেন মাঠে-ঘাঠে, পথে-প্রান্তরে, বন্দরে, নগরে। উদ্দেশ্য একটাই জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে সামনে থেকে নেতৃত্ব দিতে চান আব্দুস সামাদ আজাদের আদর্শ নিয়ে, জননেত্রী শেখ হাসিনার দেখানো পথে। যত দূর্গম পথ হোক না কেন তিনি তা পারি দিতে প্রস্তুত হেসে খেলেই। জননেত্রী শেখ হাসিনা  জাতির জনকের রক্তের উত্তরাধিকার। সৈয়দ আশরাফ, নাসিম ভাই, লিটন ভাই, সোহেল ভাই জাতীয় নেতাদের রক্তের উত্তরাধিকার। যারা কখনও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সাথে বেঈমানী করেনি, করবেও না। আজিজুস সামাদ ডন প্রয়াত নেতা আব্দুস সামাদ আজাদের রক্তের উত্তরাধিকার। জীবন থাকতে তিনি কখনও আওয়ামী লীগের সুনাম নষ্ট হোক এমন কোন কাজ করবেন না, জননেত্রী শেখ হাসিনা’র দেখানো পথেই চলবেন সেটা তৃণমূল আওয়ামী লীগ জানে বলেই তাদের আনন্দ টা , উছ¦াসটা একটু বেশী। তারা চায় মনের কথা শুনার মতো নেতা, রাস্তায় দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে কোলাকুলি করে হাসি মুখে তাদের বলবে “কেমন আছেন? বাড়ির সবাই ভালো তো? কোন সমস্যা আছে কি?”। যা তারা ডন সামাদের মধ্যে পেয়েছেন। বাজারের রাস্তার পাশের টং দোকানের বেঞ্চ এ বসে রং চা খেতে খেতে যিনি খোঁজ নিবেন এলাকার মানুষের কি কষ্ট হচ্ছে, কি তাদের চাহিদা। যা তারা ডন সামাদের মধ্যে দেখেছেন। তাই আজ তাদের আনন্দ।
নৌকা, নৌকার ঘরে নোঙ্গর করুক, জয় হোক তৃণমূল আওয়ামী লীগের, জয় হোক ডন সামাদের এ প্রত্যাশা নিয়েই তারা আছেন এবং বিশ্বাস করছেন জনতার নৌকা, শেখ হাসিনার নৌকা ডন সামাদের মাধ্যম্যে সুনামগঞ্জ ৩ আসনে  পাল তুলে উড়বে।
সাবেক ছাত্রনেতা, দক্ষিণ সুনামগঞ্জ, ০১৭১৬ ০৯৯৪৭৫
এখানে ক্লিক করে শেয়ার করুণ

নতুন গান প্রাণের ভিতর বাঁশির সুরে বাজে

Update Time : ০৪:৩৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮