ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে ছাতক থানা পুলিশের সমাবেশ
- Update Time : ০৭:২৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী সমাবেশ করেছে পুলিশ। শনিবার ছাতক থানা পুলিশের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় একযোগে উপজেলার ১৩টি ইউনিয়নে বিট পুলিশিং ও পৌরসভার ৩টি বিট ইউনিটে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরে র্যালী শেষে ট্রাফিক পয়েন্টে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মোঃ বিল্লাল হোসেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ছাতক পৌরসভার মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী প্রমুখ। সমাবেশে অংশগ্রহণকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতনতামুলক বক্তব্য রাখেন । এসময় বক্তারা বলেন, দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ। সমাবেশে অন্যান্যদের মধ্যে ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম), এসআই ইমতিয়াজ, মলয় দাশ, এএসআই জলি বেগমসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে পুলিশ পৌর শহরের নোয়ারাই বাজার, পেপারমিল মিনি মার্কেট ও গনক্ষাই এলাকায় পৃথক বিট পুলিশিং সমাবেশ করেছে। ওসি শেখ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম’র পরিচালনায় এসপিপিএম মিনি মার্কেটে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, কাউন্সিলর আছাব মিয়া, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, শিক্ষক তমাল পোদ্দার, স্থানীয় রসিদ আহমদ, সিরাজুল ইসলাম প্রমুখ। উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল বাজারে বিট পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। বক্তব্য রাখেন ছাতক থানার এসআই মহসিন, এসআই মহিউদ্দিন, ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ, ইউপি সদস্য শামছুল হুদা, জালাল উদ্দীন, সদস্যা কমরুন নেছা, যুবলীগ নেতা খায়রুল হুদা প্রমুখ। উপজেলার সিংচাপইড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদুর রহমান। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোজাহিদ আলী, এড.সিতাব আলী, এএসআই মুহিবুল ইসলাম, ইউপি সদস্য আজিজুর রহমান শান্ত, সদস্যা শাহানারা বেগম প্রমুখ।





























