০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে বারবার ধর্ষণ!

  • Update Time : ০২:৪০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ভয় দেখিয়ে এক গৃহবধূকে (২৪) বারবার ধর্ষণের অভিযোগে লাবু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ নারায়ণগঞ্জের বন্দরে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গত ২০ জুন লাবু ও তার স্ত্রী রাশিদা বেগমকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এ মামলা করেন। পুলিশ মামলা দায়েরের দিনই বন্দর থানার কুড়িপাড়ার লালখারবাগ এলাকায় অভিযান চালিয়ে আসামি লাবুকে গ্রেফতার করলে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান লাবুর স্ত্রী রাশিদা বেগম। গ্রেফতার লাবুকে গত ২০ জুন দুপুরেই আদালতে পাঠায় পুলিশ। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ একই এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে লাবু ও তার স্ত্রী রাশিদা বেগমের প্রতিবেশী। এ সুবাধে গত ২০ জুন ভুক্তভোগী গৃহবধূ প্রতিবেশী লাবু মিয়ার বাড়িতে রান্না করতে এলে লাবু তাকে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বিষয়টি অভিয্ক্তু লাবুর স্ত্রী রাশিদা বেগমকে জানালে তিনি রাশিদা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ধর্ষণের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। এরপর ওই গৃহবধূ থানায় মামলা করেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতার হয়েছে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

ধর্ষণের ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে বারবার ধর্ষণ!

Update Time : ০২:৪০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২