ধর্ষণের অভিযোগে প্রবাসীর বিরুদ্ধে মামলা
- Update Time : ০১:২২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: এক প্রবাসীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী (২৫) নোয়াখালীর কোম্পানীগঞ্জে। রবিবার (৫ সেপ্টেম্বর) এ ঘটনায় তিনি অভিযুক্ত রামপুর ইউনিয়নের মো. গোলাম মোস্তফার ছেলে মো. গোলাম সারওয়ার ওরফে ডালিমকে (৩৩) প্রধান আসামি করে মামলা করেন। সোমবার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন। মামলায় একই উপজেলার মুছাপুর ইউনিয়নের আনিছ মিয়ার ছেলে শেখ ফরিদকে (৪৫) ২ নম্বর আসামি এবং অজ্ঞাত দুই-তিন জনকে আসামি করা হয়েছে। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন তালাকপ্রাপ্ত নারী। ডালিম প্রবাসে থাকা অবস্থায় তার সঙ্গে তিন বছর আগে মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে কথা বলা শুরু হয়। পরে বিভিন্ন সময় ডালিম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিভিন্ন জায়গায় বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করেন। ভুক্তভোগী তাকে বিয়ের জন্য চাপ দিলে বিভিন্ন অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় তাদের বসতবাড়িতে এসে ধর্ষণ করেন। কোম্পানীগঞ্জ থানার ওসি জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





























