০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

  • Update Time : ০৮:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা শিক্ষক ও মসজিদের ইমামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুড়িগাঁও এলাকায়। শিশুটি লিয়াকতগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। আটককৃত ওই শিক্ষক ও মসজিদের ইমাম রহমত আলী (৩৫)। তিনি দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চামতলা ইসলামীয়া দাখিল মাদরাসার শিক্ষক ও পাশাপাশি স্থানীয় সুড়িগাওঁ জামে মসজিদের ইমাম। জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে আরবি শিক্ষা নিতে সুড়িগাঁও জামে মসজিদের মক্তবে যায় ওই শিশুটি। মক্তব ছুটি শেষে শিশুটিকে কাজের কথা বলে নিজ কক্ষে নিয়ে যান ইমাম রহমত আলী। এক পর্যায়ে তিনি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ঘটনাটি প্রকাশ না করতে শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করেন ওই ইমাম। এদিকে বাড়ি ফিরে প্রথমে শিশুটি ভয়ে বিষয়টি কারো কাছে প্রকাশ করেনি। পরবর্তীতে ঘটনার চারদিন পর সোমবার (১ সেপ্টেম্বর) সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের চাপে সম্পূর্ণ বিষয়টি সামনে আসে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সুড়িগাঁও জামে মসজিদের ইমাম রহমত আলীকে আটকে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে ইমামকে আটক করে থানায় নিয়ে যায়। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

Update Time : ০৮:২২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫