ধর্ষণের অভিযোগে আটক ১
- Update Time : ১১:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: যাদু খেলা দেখানোর প্রলোভন দিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক চা বিক্রেতার বিরুদ্ধে নওগাঁর রাণীনগরে। সোমবার বিকেলে উপজেলার কুজাইল গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সন্ধ্যায় রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে কুজাইল এলাকা থেকে ধর্ষক চা বিক্রেতা মোতালেব হোসেন মন্টু (৫৫) কে আটক করেছে। আটককৃত মন্টু উপজেলার কুজাইল উত্তরপাড়া গ্রামের মৃত তুমিজ উদ্দিনের ছেলে।

শিশুর মা জানান, এদিন বিকেল ৩টার দিকে আমার ছয় বছর বয়সি শিশু তার বন্ধুদের সাথে বাড়ির পাশে খেলাধুলা করছিলেন। এ সময় মন্টু আমার মেয়েকে যাদু খেলা দেখানোর প্রলোভন দিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর বাড়িতে গিয়ে মেয়ের হাতে ৫ টাকা দেয় এবং তার ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করে। এ সময় মেয়ে চিৎকার করতে লাগতে ঘটনাটি কাউকে না বলতে হুমকি দিয়ে মেয়েকে ছেড়ে দেয়। এরপর আমার মেয়ে বাড়িতে এসে কান্না করতে করতে ঘটনাটি জানায়। এ ঘটনায় আমি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছি। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মোতালেব হোসেন মন্টুকে আটক করেছে। রাতে ওই শিশুর মা বাদী হয়ে মন্টুকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়। আর আটক মন্টুকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।



























