ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
- Update Time : ০৬:৫৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের আব্দুর জব্বার রাবেয়া খাতুন স্কুল অ্যান্ড কলেজের আশ্রয় কেন্দ্রের একটি কক্ষে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুকে পানীয় জাতীয় জুস লিচু কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে স্কুলে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে এক লম্পট যুবক। পরে শিশুটির চিৎকার দিলে ধর্ষক পালিয়ে যায়।
পুলিশ ও অভিযোগ সুত্রে জানা যায়, শুক্রবার বিকালে বাড়ির পাশে তিন শিশু খেলা করছিল। ওই এলাকার কৃষ্ণপুর গ্রামের মো. তাহের মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (২০) স্থানীয় মুছা মিয়ার দোকান থেকে লিচু কিনে দিয়ে শিশুদের ডেকে নিয়ে যায়। পাশেই কৃষ্ণপুর আব্দুর জব্বার রাবেয়া খাতুন স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে নিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে।
লম্পট মিজানুর রহমান শিশুকে আটকিয়ে ধর্ষণ করতে চাইলে শিশুটির চিৎকার শুনে এলাকার লোকজন জড়ো হলে ধর্ষক মিজানুর রহমান পালিয়ে যায়। পরে শিশুটির মা বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে শনিবার সকালে ১০টার দিকে খালিয়াজুরী থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ধর্ষক মিজানুর রহমানকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।























