দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৪:৫৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: জ্বালানি তেল সহ দ্রব্যমৃল্য উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বুধবার (১০ আগস্ট) বিকেল ৫ টায় স্থানীয় পৌর পয়েন্টে এ প্রতিবাদ কর্মসৃচী পালিত হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ রফিক উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক এরশাদ মিয়া, জাপা নেতা ফয়জুর রহমান, আরব আলী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাবেক পৌর কমিশনার আবু সুফিয়ান মোঃ ঝুনু মিয়া, উপজেলা জাতীয় পার্টির ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাহার, জাপা নেতা ছোরাব আলী, সামছুল হক, পৌর জাতীয় পার্টি নেতা মোঃ আমীর আলী, আব্দুর রহমান, মোস্তফা মিয়া, উপজেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক সাংবাদিক মোঃ রনি মিয়া প্রমূখ।


























