দোয়ারা বাজারে খেলাফত মজলিস মান্নারগাঁও ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৯:২৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিস দোয়ারা বাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে মরহুম মাওলানা শফিক উদ্দিন (রহঃ) এর স্মরনে আজ শনিবার ১৪ রমজান (১৬ এপ্রিল) স্থানীয় আমবাড়ি বাজারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি নূর আহমদ মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আরশাদ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারা বাজার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা হাফিজ গোলাম মোস্তফা, মাওলানা সিদ্দিকুর রহমান, গোপালপুর মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা হোসাইন আহমদ খান, পৌর সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আলী, শাখার বায়তুলমাল সম্পাদক নাজিম উদ্দীন, জনাব জমির উদ্দিন, ছাত্র নেতা হাফিজ আব্দুর রহমান। এসময় মাওলানা মুফতি ছালিক আহমদ, ৮নং ওয়ার্ড শাখার সভাপতি কাজী আনোয়ার হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা মঈনুল হক, মাওলানা আবুল হোসেন, খেলাফত মজলিস ও ছাত্র মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























