০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ
- Update Time : ০৮:৩৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হারুন অর রশিদ, দোয়ারাবাজার থেকে :: সুনামগঞ্জের দোয়ারায় মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে মুহিবুর রহমান মানিক বালিকা বিদ্যালয়ের শতাদিক শিক্ষার্থীদের মাঝে খাতা কলম ও বিস্কুট বিতরণ করেছেন এডভোকেট তনময় চক্রবর্তী ও ডা. মিতুল চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিলেন্দু কুমার তালুকদার, ডা. গুপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা লালা মিয়া, কাছন মিয়া, স্বপন সরকার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনি সরকার, তাজুল ইসলাম প্রমুখ।



















