০৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারায় মোবাইল কোটে জব্ধকৃত পাথর চুরি করে বিক্রির দায় ২ জন আটক অতপর জরিমানা করে মুক্তি
- Update Time : ১০:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দোয়ারাবাজারপ্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের খাসিয়ামারা নদীর রাবার ড্যাম পয়েন্ট থেকে মোবাইল কোটে জব্ধকৃত পাথর চুরিকরে বিক্রির দায়ে ২ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এরা হলেন সুরমা ইউনিয়নের টিলা গাও গ্রামের ওয়ারিছ আলী পুত্র নুরুল ইসলাম ও একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের সুলতান মিয়ার পুত্র জসিম উদ্দিন।
সোমবার সন্ধ্যায় দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা মোবাইল কোট পরিচালনা করেন। এসময় আটক কৃত আনুমানিক ২৫ ফুট পাথর উপস্থিত সকলের সামনে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।





























