দোয়ারায় মরা সুরমা নদীতে অবৈধ ভাবে মাছ ধরার অপরাধে দুজনকে ২০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৯:০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হারুন অর রশিদ, দোয়ারাবাজার থেকে ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মরা সুরমা নদীতে অবৈধ ভাবে মাছ ধরার অপরাধে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানাগেছে উপজেলার মরা সুরমা নদীতে চলতি বছরে ইজারা না হওয়ায় এক শ্রেনীর অসাধু ব্যক্তি ইজারা বিহীন মরা সুরমা নদীতে মাছ ধরছে। শনিবার দুপুর ১২টায় নদীতে খোনা জাল দিয়ে মাছ ধরার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল’র নির্দশনায় দোয়ারাবাজার থানা পুলিশ মাছ ধরার সময় দুইটি খোনা জাল এবং দুজনকে আটক করেন। আটকৃৃত দুইজন হলেন, দোহালীয়া ইউনিয়নের জীবন পুুুর গ্রামের ফিরুজ মিয়ার পুত্র ফয়জুন নুর(৫০), একই গ্রামের আসিদ আলীর পুত্র তাজ উদ্দিন তাদের প্রত্যেককে দশ হাাজার টাকা করে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। তিনি বলেন, ইজারাবীহীন নদীতে অবৈধভাবে মাছ ধরার অপরাধে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আরও দুইটি খোনা জাল আটক করা হয়েছে। আগামীকাল আটককৃত দুটি জাল পুড়ানো হবে।





























