০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারায় বন্যার পানিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

  • Update Time : ১০:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দোয়ারাবাজারে বন্যার পানিতে ডুবে নিখোঁজ নাজির আহমদ (৩০) নামের নববিবাহিত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নোয়াগাঁও খালের পাশের জমিতে তার ভাসমান লাশ দেখতে পান জেলেরা।পরে তার লাশ উদ্ধার করা হয়।সে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর গাজীনগর গ্রামের ছিদ্দেক আলীর পুত্র। গত সোমবার রাত সাড়ে ৮ টার দিকে একই উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ঢুলপশি গ্রামের শ্বশুরালয়ে যাওয়ায় পথে পা ফসকে সড়কের পাশের নোয়াগাঁও খালে পড়ে তলিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। দোয়ারাবাজার থানার ওসি আবুল হাশেম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দোয়ারায় বন্যার পানিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

Update Time : ১০:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০