০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারায় নৌকার পক্ষে শামীম চৌধুরীর শো-ডাউন

  • Update Time : ০১:০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

হাসান অাহমদ :: বিশাল শো- ডাউনের মাধ্যমে নৌকার নির্বাচনী প্রচারনা শুরু করেছেন সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে দোয়ারাবাজার সদরের মাছিমপুর মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল সমাবেশে তিনি প্রধান বক্তার বক্তব্য রাখেন। এর আগে দুপুরে ছাতকের মাধবপুর থেকে দু’শহস্রাধিক মোটরসাইকেল শোভা যাত্রা ও শতাধিক গাড়িবহরের মাধ্যমে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীকে সভা মঞ্চে নিয়ে আসা হয়। দুপুর থেকে ছাতক ও দোয়ারার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের খন্ড-খন্ড মিছিল সভা মঞ্চে এসে সমবেত হতে থাকলে দোয়ারা সদর পরিনত হয় মিছিলের নগরীতে। এক পর্যায়ে জনসমাবেশ এলাকা জন সমুদ্রে পরিনত হয়।

দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গির আলম ও স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেন, ইউনিয়ন ও জেলা পরিষদ নির্বাচন থেকে ছাতক-দোয়ারায় পরিবর্তনের সুর জোরালোভাবে উঠেছে। নেতৃত্বের পরির্তনের জন্য ছাতক-দোয়ারার মানুষ উদগ্রীব হয়ে আছে। ওয়ান-ইলেভেনের সময় যারা সংস্কারপন্থি ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ছাতক-দোয়রার এমপি মুহিবুর রহমান মানিক। আওয়ামীলীগ তাকে বার-বার এমপি নির্বাচিত করলেও আওয়ামীলীগ বানাতে পারেনি। বিগত পৌরসভা ও ইউনিয়ন নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এমপি মানিক। একইভাবে সুনামগঞ্জ-১ আসনের বর্তমান এমপি মোয়াজ্জেম হোসেন রতনও একই পথে হাটছেন। মানিক-রতন মিলে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সংঘত কারনেই ছাতক-দোয়ারাবাসী জাতীয় সংসদে নেতৃত্বের পরিবর্তন চায়। উদিয়মান নেতা শামীম আহমদ চৌধুরীকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়ে ছাতক-দোয়ারার মানুষের কাংকিত প্রত্যাশা পুরনের জন্য দলীয় সভানেত্রীর প্রতি তিনি অনুরোধ জানান। প্রধান বক্তার বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশে কাংখিত উন্নয়ন হয়। পদ্মাসেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ সরকারের সকল উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে মানবতার নেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগনের প্রতি আহবান জানান তিনি। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার দাস, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবরু মিয়া তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জুবের আহমদ অপু, জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, খন্দকার মামুনুর রশীদ, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম আর্মি, শফিকুল ইসলাম রতন, পংকজ কান্তি চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমপি মানিকের অত্যাচার থেকে ছাতক-দোয়রাবাসী বাঁচতে চায়। উন্নয়ন বিমুখ পশ্চাতপদ দোয়ারার জনগন মানিককে আর এমপি হিসেবে দেখতে চায় না। উন্নয়নের নামে বিগত ১০বছর ধরে এখানে চলছিল হরিলুট কারবার। তারা বলেন, দোয়ারা থেকে ঢাকা যেতে ভাড়া লাগে ৪শ’ টাকা, আর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মানুষ দোয়ারা সদরে আসতে ভাড়া দিতে হয় ৪শ টাকা। এতেই এ অঞ্চলের উন্নয়নের আসল চিত্র সম্পর্কে মানুষের ধারনা স্পষ্ট হয়।

সভায় জেলা পরিষদ সদস্য আব্দুস সহিদ মুহিত, আমিনুল ইসলাম সেলিম, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, অদুদ আলম, সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর ধন মিয়া, সুদীপ দে, মুক্তিযোদ্ধা অজয় ঘোষ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মুজিব মালদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আহবাব মিয়া তালুকদার সাজু, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার, শাহিন আহমদ চৌধুরী, আছকির আলী, রেজা মিয়া তালুকদার, আবু সাইদ চৌধুরী বাবুল, কল্যান ব্রত দাস, মৃদুল কান্তি দাস মিণ্টু, এবাদুল হক এমাদ, কামাল উদ্দিন, আব্দুল হামিদ, আব্দুস সামাদ, আবুল হোসেন, দেওয়ান আবুল কালাম মাষ্টার, আনোয়ার হোসেন, সামছুল ইসলাম খান, আরশ আলী খান ভাসানী, এড. ছায়াদুর রহমান ছায়াদ, জয়নাল আবেদীন, নূর উদ্দিন, রুহুল আমিন তালুকদার, আশিক মিয়া, আফিক আলী, ডাঃ রেদোওয়ানুল হক আরজু, বাবুল পাল, আব্দুল মমিন, এমএ কাদির, আব্দুর রহিম, বুরহান উদ্দিন, দেলোয়ার হোসেন চয়ন, নজরুল চৌধুরী, ফজলে রাব্বী জনি, সম্রাট চৌধুরী, খোকন, মিসহাক, মঞ্জু মিয়া, দেলোয়ার, জামিল মিয়া, মামুন মিয়া, জাবেদ জামান, ছাত্রলীগ নেতা জামায়েল আহমদ ফরহাদ, রিয়াদ আহমদ চৌধুরী, মাহির চৌধুরী, আইনুল হক, সাদমান মাহমুদ সানিসহ ছাতক-দোয়ারার আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আওয়ামীলীগ নেতা হাফিজ মাওলানা আব্দুল মজিদ ও গীতা পাঠ করেন সুব্রত তালুকদার।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দোয়ারায় নৌকার পক্ষে শামীম চৌধুরীর শো-ডাউন

Update Time : ০১:০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮