০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

  • Update Time : ১০:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঢুলপুশী গ্রামে আল আমিন(২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরের দিকে নিজ ঘরে তীরের সাথে ওই যুবক আত্মহত্যা করেন। নিহত আল আমিন উপজেলার মান্নারগাওঁ  ইউনিয়নের ঢুলপুশী গ্রামের মৃত শওকত আলীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, শনিবার  সকালে  ঘরের দরজা বন্ধ দেখে নিহতের ছোট বোন ও চাচী পাশের বাড়ির লোকজনসহ স্থানীয় ইউপি সদস্য অজিত চন্দ্র দাসকে ডেকে দরজার উপর দিয়ে লাইট মেরে গলায় দড়ি দিয়ে তীরের সাথে ঝুলানু অবস্থায় আল আমিনকে দেখতে পায়।
পরিবারের লোকজনের সহযোগিতায় পুলিশ  ঘরের দরজা ভেঙ্গে আল আমিনের মরদেহ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য অজিত চন্দ দাস বলেন মৃত শওকত আলীর স্ত্রী কল্পনা বেগম সৌদিআরব প্রবাসে আছেন বাড়ীতে তিন বোন ও এক ভাই থাকেন রাতে তিন বোন চাচীর ঘরে ছিলেন সকালে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও দরজা না খুলায় আমাকে খবর দিলে আমি স্থানীয় লোকজনকে সাথে নিয়ে দরজার উপর দিয়ে লাইট মেরে দেখি আল আমিন গলায় ফাঁস লাগিয়েছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শনিবার দুপুর ১২ ঘটিকার সময় পুলিশ নিহত আল আমিনের মরদেহ উদ্ধার করে সুরুত হাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের কারণ জানা যাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দোয়ারায় গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

Update Time : ১০:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯