দোয়ারায় করোনা ভাইরাস মোকাবেলায় সৌদি প্রবাসীর ত্রান বিতরণ
- Update Time : ০৬:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে করোনা ভাইরাস মোকাবেলায় ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী, জেদ্দা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ছমির উদ্দিনের উদ্যোগে মানবিক সহযোগিতা হিসাবে, চাল, ডাল, তৈল বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা দোহালীয়া ইউনিয়নের প্রতিটা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৮শ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী ছমির উদ্দিনের বড় ভাই সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) মো.রফিক উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিন, হাজী নছর উদ্দিন, সমছু মিয়া তালুকদার, ইউপি সদস্য হবুল মিয়া, আফিজ আলী, আব্দুল বারি, সাবেক ইউপি সদস্য সৈয়দুল বশর, ইউনিয়ন আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক সামছুজ্জামান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আফরুজ আলী, আওয়ামিলীগ নেতা সাজিদ আলী, তাজ উদ্দিন, ইসমাইল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মো. আব্দুল্লাহ,সৈনিকলীগের সিনিয়র সহ সভাপতি সুনুর মিয়া, বি,বি ইয়ং ফাউন্ডেশন এর সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আশিক আলী, সমাজ সেবক আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা হারিছ প্রমুখ।





























