দোয়ারায় এমপি মানিককে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ
- Update Time : ১১:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হারুন-অর-রশিদ, দোয়ারাবাজার থেকে :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কাটাখালীবাজারে মুহিবুর রহমান মানিক এমপির বিরুদ্ধে নুরুল হুদা মুকুট কর্তৃক কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজ মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ভূপতি দাসের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হারুন মিয়া, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা বরুন চন্দ্র দাস, কৃষকলীগ দোয়ারাবাজার উপজেলার আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক কৃপাসিন্ধু রায় ভানু, মান্নারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ফিরোজ আহমদ, মান্নারগাঁও ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আছদ্দর আলী, আব্দুল আলী, সুবোধ দাস, স্বপন দাস, মুক্তিযোদ্ধা প্রীতিশ চক্রবর্তী, রুস্তুম আলী, ও তালেব আলী। ইউপি সদস্য অজিত দাস প্রজিত, আজাদ মিয়া, দীপক দাস, সাব্বির আহমদ, আজাদ মিয়া (৯নং ওয়ার্ড)। আওয়ামী লীগ নেতা গেদা মিয়া, শাহাব উদ্দিন তাং, মাষ্টার অসিত তাং, আনোয়ার মিয়া, গোলাপ মিয়া, আব্দুল জলিল, সান্জব আলী, আফসার উদ্দিন, নাসির উদ্দিন, রহমত আলী, কামরুল ইসলাম, আফ্রিকা মহাদেশের দশবারের সভাপতি, ছাত্রলীগ নেতা নিউটন দাস সয়ন, নুর হোসেন, জায়েদ মিয়া প্রমুখ।





























