০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারায় ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন আহমদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা

  • Update Time : ১১:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূর উদ্দিন আহমদের উপর দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবীতে ইউনিয়নবাসীর এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় নরসিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মফিজুর রহমান বতাই’র সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা আকরাম আলী ও আতিক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মনোয়ার আলী মনর। সভায় বক্তরা বলেন, নরসিংপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নূর উদ্দিন একজন সৎ ও সাদা মনের মানুষ। তার সরলতা ও জনপ্রিয়তাকে কালিমা লেপন করতে এলাকার একটি চিহ্নিত মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নূর উদ্দিন আহমদের জনপ্রিয়তার বিষয়টি এ মহলটির গাত্রদাহের কারন হয়ে দাঁড়িয়েছে। যারা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়বাসীকে জিম্মি করে লুটপাট করতে চায়, তারাই নূর উদ্দিনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানী ও হেয় করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বক্তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন, মিথ্যা ও সাজানো ঘটনা দিয়ে এবং প্রতিহিংসা করে কোন অশুভ শক্তি নূর উদ্দিন চেয়ারম্যানের জনপ্রিয়তায় ধ্বস নামাতে পারবে না। সময় হলেই এসব চক্রান্তকারীদের একত্র করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে ইউনিয়বাসী। সভায় বক্তব্য রাখেন, আমির হোসেন মেম্বার, মাদ্রাসা সুপার মাওলানা সাদিকুর রহমান, সহকারী সুপার মাওলানা মর্তুজ আলী, মুক্তিযোদ্ধা মুছন আলী, স্থানীয় হাজী ইসহাক আলী, ফজর আলী, আশরাফ উদ্দিন, মাষ্টার ফজলুর রহমান, করম আলী, জসিম উদ্দিন, মরম আলী, মোবারক আলী প্রমুখ। এসময় স্থানীয় তবারক আলী, জাবিক আলী, মনসুর আলী, সমুজ আলী, চান মিয়া, আজমান খাঁ, আলতাব হোসেন, আমির হোসেন, আব্দুল জলিল, আব্দুন নূর, ইসমাইল আলী, দুদু মিয়া, শুকুর আলী, আব্দুল হাসিম, নাজমুল হক, উকিল আলী, আছদ্দর আলী, মছলম আলী, আজিজুল হকসহ ইউনিয়নের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দোয়ারায় ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন আহমদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা

Update Time : ১১:৫১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০