০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
- Update Time : ০৪:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: দোয়ারাবাজারে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি হৃত্ত্বিক চন্দ্র বর্মন (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানার পঞ্চগড় গ্রামের মৃত বিমল চন্দ বর্মনের ছেলে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম এই তথ্য নিশ্চিত করে বলেন গত ১৩ নভেম্বর সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে বিদ্যালয় যাওয়ার পথে গলায় ছুরি ঠেকিয়ে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় ছাত্রীর ভাই বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে হৃত্ত্বিক চন্দ্র বর্মন পলাতক ছিল। বুধবার (১৮ নভেম্বর) বিকালে আসামিকে সুনামগঞ্জ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





























