১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দোয়ারাবাজারে পূজামন্ডপ পরিদর্শনে এমপি মুহিবুর রহমান মানিক

  • Update Time : ০৯:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূজামন্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ ৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে সোমবার (৮ অক্টোবর) রাতে দোয়ারাবাজারের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন, পূজারী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে পূজামন্ডপ পরিদর্শনকালে মুহিবুর রহমান মানিক বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করে যাচ্ছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত বাংলাদেশ। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে দেশের উন্নয়নের-অগ্রগতিকে এগিয়ে নিয়েছে।এ কারণেই সকল ধর্মের মানুষই জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল বাংলাদেশের নেতা নন, বর্হিবিশ্বেও নেতৃত্বদানকারী নেতা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। নানামুখী সাফল্যে বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত দেশের কাতারে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি।

পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, দোয়ারাবাজার উপজেলা পরিষদের  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, সাবেক উপজেলা পরিষদের  চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল হাশেম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির মিয়া, আওয়ামীলীগ নেতা বরুন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতা ছালিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দোয়ারাবাজারে পূজামন্ডপ পরিদর্শনে এমপি মুহিবুর রহমান মানিক

Update Time : ০৯:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯