দোয়ারাবাজারে গুজব ঠেকাতে ধর্মীয় নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ ইউএনও’র
- Update Time : ০৬:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হারুন অর রশিদ, দোয়ারাবাজার :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেছেন আপনারা গুজবে বিভ্রান্ত হবেন না। কোন ধরনের গুজবে কান দিবেন না। কোন বিষয়ে সন্দেহ হলে আইন শৃঙ্খলা বাহীনিকে জানাবেন। গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সবাই সচেতন হলে কোন ধরনের গুজব রটবে না। তাই গুজব ঠেকাতে ধর্মীয় নেতাও পুরুহীতদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গুজব প্রতিরোধে এসব কথা বলেন তিনি। এসময় মুসলিম ও হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন। হাফেজ মদরিছ আলী, মাওলানা মো. আব্দুল করিম হোসাইন, মাওলানা জিয়া উদ্দিন, পুজা উদযাপন কমিটির সভাপতি সোনাধন দে, সহ সভাপতি ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, পুরুহীত মানিক চক্রবর্তী, হাফেজ মো. নুরুল ইসলাম,মাওলানা নজরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলামা আবুল কালাম, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা আল আমিন, মাওলানা শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, হোসাইন আহমদ,মো. আব্দুর রহমান, মো. শাহজাহান, বশির আহমদ, ধর্মীয় শিক্ষিকা নিপা দাশ, তৃপ্তী রাণী বনিক, পপি রানী দাশ, অজন্তা রাণী শেম, বীনা রানী নাথ প্রমুখ।





























