দোহালিয়া উন্নয়ন পরিষদ সিলেট এর উদ্যোগে প্রথম মেধা ভিত্তিক বৃত্তি পরিক্ষা অনুষ্টিত
- Update Time : ০৬:৩৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হারুন-অর-রশিদ, দোয়ারাবাজার :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা দোহালিয়া উন্নয়ন পরিষদ সিলেট এর উদ্যোগে প্রথম মেধা ভিত্তিক বৃত্তি পরিক্ষা, শিক্ষার মান উন্নয়ন ও অবহেলিত জনপদ দোহালিয়া ইউনিয়নের ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৫ জন শিক্ষার্থীর মধ্যে এই মেধাভিত্তিক বৃত্তি পরিক্ষা অনুষ্টিত হয়। শুক্রবার (৯ নভেম্বর) সকালে মেধা ভিত্তিক বৃত্তি পরিক্ষা শুরু হয়।
এসময় দোহালিয়া উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল বাছিতের সভাপতিত্বে ও সহ সভাপতি ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দোহালিয়া উন্নয়ন পরিষদের সহ সভাপতি এড. বিকাশ অধিকারী, দেওয়ান আশিদ রাজা চৌধুরী,জাকারিয়া হোসেন, সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আইনুল হক, আলী হোসেন মেম্বার, শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, গোপাল তালুকদার, বিধান নাথ, আব্দুল মালেক, রনজিত চক্রবর্তী, তৃঞ্চারাণী নাথ, প্রভাকর ভট্রাচার্য, আনোয়ার হোসেন, আব্দুল আলীম, মোহামম্মদ আলী, ছমির উদ্দিন, প্রধান উপদেষ্টা দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, দেওয়ান জাকির চৌধুরী, মো. সামছুল ইসলাম, এড.আব্দুল মালেক, শামীমুল ইসলাম শামীম, এড.আকমল খান, এড. তমাল চন্দ্র নাথ, কাজী আনোয়ার মিয়া আনু, এসময় আরও উপস্থিত ছিলেন, বাবু পরিতোষ ভট্রাচার্য্য, নুর মিয়া, রফিক উদ্দিন, বশির উদ্দিন, গৌছ ইসলাম, এমরাজ তালুকদার, অশোক কুমার দাশ, নুর হোসেন মো. আব্দুল্লাহ, কাজী শাহজাহান, সবিতারাণী, আয়েশা আক্তার, সঞ্জিতা রাণী, আলো রাণী, গনেশ চন্দ্র দাশ, সাইফুল ইসলাম, সেলিম আহমদ প্রমুখ।





























