০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খেলার মাঠ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

  • Update Time : ০৭:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: খেলার মাঠ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেলে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাবাজার উপজেলার বাংলাবাজার হাসপাতাল মাঠে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দেশ স্বাধীনের আগে থেকে এই মাঠ খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরবর্তীতে মাঠ দখল হওয়ায় এখন খেলাধুলা করা যাচ্ছে না। মাঠের চতুর্দিকে গাছপালা লাগিয়ে এবং স্থাপনা তৈরি করে যে যার মতো মাঠ দখলে নিয়ে যাচ্ছে। দেখার কেউ নেই। অবিলম্বে মাঠ দখল মুক্ত করে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ তৈরি করার দাবি জানাই। বাংলাবাজার ইজারাদার আবুল হাশিম বলেন, বাংলাবাজার ইউনিয়নের একমাত্র খেলার মাঠটি এখন দখল হয়ে যাচ্ছে। চতুর্দিকে গাছপালা লাগিয়ে দখল করার চেষ্টা করা হচ্ছে। খেলাধুলার সুবিধার্থে গাছের ঢাল কাটতে গেলে দখলদারেরা ছেলেদের মারধর করার ঘটনাও ঘটিয়েছে। অবিলম্বে মাঠ দখল মুক্ত করার দাবি জানাই। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী চৌধুরী বলেন, বাংলাবাজার খেলার মাঠটি দখল হচ্ছে এমন অভিযোগ পেয়েছি। সার্ভেয়ার কে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন দেওয়ার পর দখল মুক্ত করতে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জুবায়ের আহমদ, কামাল হোসেন, শামীম আহমদ, সোহেল মিয়া, মারুফ হোসেন, আব্দুছ ছোবহান, ফরিদ আহমদ, জামিন আহমদ, জাহিদ হাসান, তানভীর আহমদ, নিখাত , শরীফ আহমদ, মাছুম আহমদ, একরাম হোসেনকে, ইমরুল ইসলাম, হৃদয়, সজিব আহমদ, নাঈম আহমদ, মোজাম্মিল হোসেন প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খেলার মাঠ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন

Update Time : ০৭:২৭:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩