দোয়ারাবাজারে খেলাফত মজলিস দোহালিয়া ইউনিয়ন শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০২:৪০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলাফত মজলিস দোহালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ১৯ রমজান বৃহস্পতিবার (২১ এপ্রিল) ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের সাবেক কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন রহ. এর রুহের আত্ত্বার মাগফিরাত কামনায় ও পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নাজিম বিন হক্বের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওলিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার সভাপতি মাওলানা ফারুক আহমদ, সিলেট মহানগর কোতোয়ালী পশ্চিম থানার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, দোয়ারাবাজার উপজেলার সাবেক সভাপতি মাওলানা আজিজুর রহমান, উপজেলার সহ-সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান, মজলিস নেতা ফয়জুর রহমান প্রমূখ।


























